এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরচক্রের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধনসহ তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
গত কয়েক মাস যাবৎ উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের বিভিন্ন লোকজনদের বাড়ীঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করায় এলাকাবাসীর বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে চোরচক্র। মালামাল চুরি ও অপপ্রচারে বিরুদ্ধে একাধিক ব্যক্তি বাদী হয়ে এ থানায় মামলা ও সাধারণ ডায়রী করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত মোতালেব পাঠানের ছেলে শিশির পাঠান,শিহন পাঠান ও মৃত আঃ রাজ্জাক পাঠানের ছেলে আরশাদ পাঠানগং দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন ধরণের চুরিসহ নানান প্রকার অপকর্ম করে আসছে। শিশির পাঠানগংয়ের এসব চুরি ও অপকর্মের ঘটনা একাধিক ব্যক্তি দেখে ফেলার পর থেকে এলাকার বিভিন্ন ব্যাক্তির বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে ও ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে শিশির পাঠানগং। পরবর্তীতে চোরচক্রে এসব চুরির ঘটনা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মানববন্ধন ও থানায় মামলা দায়ের করা হয়।
এব্যাপারে স্থানীয় আবুল শিকদার জানান, আমার ডাঙ্গার মাছ চুরি ঘটনায় আমি শালিস করায় এবং চোরদের বিরুদ্ধে মাবনবন্ধন করায় চোরচক্র আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। আমি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চোরচক্রকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
শ্রীনগর থানার এসআই আঃ কাদির বলেন, চুরির ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
