দোহারে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ভূমি মেলার উদ্বোধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিম হোসেন, দোহার পৌর ইঞ্জিনিয়ার মো. মমিনুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিশনার সাধারণ সম্পাদক আবুল কাশেম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ আহমেদ, দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ জয়পাড়া রোভার স্কাউটের সদস্যবৃন্দ,উপজেলা কর্মকর্তাবৃন্দসহ আরও অনেনে। সভাপতির বক্ত্যবে বলেন অনলাইনে ডিজিটাল ভাবে অফিসে না এসে নামজারি আবেদন করা থেকে শুরু করে যে কোন ধরনের ভূমি সেবা যেভাবে করতে পারবেন। এই ধারাবাহিকতায় ভূমি মেলায় আগামি ৩ দিন অনলাইন ভূমি সেবা প্রশিক্ষণ চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *