দোহারে হাওলাদার রেস্তোরাঁ এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টর উদ্বোধন

আব্দুর রাহিম : ঢাকার দোহার উপজেলায় মানসম্মত খাবারের প্রতিশ্রুতি দিয়ে বাংলা খাবারও মিনি চাইনিজ নিয়ে ক্যাফে হাওলাদার রেস্তোরাঁ এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টর উদ্ধোধন করা হয়েছে।  মঙ্গলবার (১৩ মে)  সকালে উপজেলার জয়পাড়া অবকাশ সিনেমা হল রোডে ৩য় তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ে এ রেস্টুরেন্টের উদ্ধোধন করা হয়।

রেস্টুরেন্টের সত্বাধীকারী নজরুল ইসলাম ও জহিরুল ইসলাম বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষ যেন পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা পরেবেশে ও মানসম্মত খাবার পরিবেশন করতে পারে সেই লক্ষে আমরা আমাদের রেস্টুরেন্টের উদ্বোধন করেছি। আমাদের এখানে উন্নতমানের বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ, ইতিলিয়ান, বিরিয়ানি, থাইসুপ ,অক্টোপাস,কাকড়া,পাস্তা সহ সকল ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। তিনি আরো জানান, গর্জিয়াস ডেকোরেশন, শীতাতপ নিয়ন্ত্রিত ও পুরো রেস্টুরেন্ট সিসি ক্যামেরার আওতাভুক্ত। যেখানে ক্রেতারা তাদের অর্ডার করা খাবার কিভাবে তৈরী হচ্ছে সেটা সরাসরি মনিটরের মাধ্যমে দেখতে পাবে। নিচতলায় সকালের নাস্তাসহ রেস্টুরেন্ট আইটেম ও ২য়,৩ য় তলায় সি-ফুডসহ সৌদি আরবের মতো খ্যাপসা খাবার একসাথে বসে পরিবেশন  করতে পারবে। ৩য় তলায় মনোরম পরিবেশে খাবার পরিবেশন  ও সেলফি তোলার জন্য সু-ব্যবস্থা রয়েছে। উদ্বোধন উপলক্ষে আগামিকাল সকাল ৭ টা থেকে শুরু করা হবে এবং ১ম,২য়,৩য় ক্রেতাদেরকে পুরস্কার প্রদান করা হবে।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি  হাবিবুর রহমান ঠান্ডু, মো. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।  পরে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *