সিংগাইরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:: মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামের এক এনজিও কর্মীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার জনৈক আবুল বাশারের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত-আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা পারুরিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, আব্দুল্লাহ আল মামুন জনসেবা ক্ষুদ্র সমবায় সমিতি(এনজিও) চাকুরি করতেন। সেই সুবাদে সিংগাইর পৌর এলাকায় বাসাভাড়া নিয়ে একাই বসবাস করে আসছিলেন। এর মধ্যে স্ত্রীর সাথে বিভিন্ন সময় বিবাদ লেগে থাকতো। তারই জের ধরে তিনি বুধবার দিবাগত রাতের যে কোন সময় রুমের সিলিং ফ্যানের সাথে সবুজ রংয়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন। বার্তা প্রেরক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *