সিংগাইরে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারের মাঝে সাংবাদিক জয়নাল আবেদীনের অনুদান

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার প্রধান সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল সংবাদসারাদেশ ২৪ এর সম্পাদক, প্রকাশক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন তার ব্যক্তিগত তহবিল থেকে মানিকগঞ্জের সিংগাইরে আগুনে পুড়ে যাওয়ার একটি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনী জিনিসপত্র অনুদান দিয়েছেন। অনুদানের মধ্যে ছিল ৫ কেজি সয়াবিন তৈল, ৫ কেজি আলু,৫ কেজি পেয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, হলুদ এবং মরিচের গুড়া। ৪ মে (রবিবার) দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে এ অনুদান তুলে দেন আগুনে পুড়ে যাওয়ার আব্দুল সালাম মোল্লা স্ত্রী আমেনা বেগমের হাতে। এ সময় আগুনে পুড়ে যাওয়া আব্দুস সালাম মোল্লার স্ত্রী আমেনা বেগম হাউ-মাউ করে কেঁদে বলেন, ‘আগুনে পুড়ে আমার সব শেষ অইয়া গেছে, পড়নে শুধু কাপড় আছে, বাকি আর কিছু থাকলো না। আমার টাকা, সোনা, ধান, চাল, আলমারি,পালং, কাপড় ছোপড় সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে’ বারবার এই কথাগুলো বলে কান্না করছিলেন আমেনা বেগম (৫৫)। অনুদান দেয়া সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের মাঝে কিছু অনুদান দিতে পেরে ভালো লাগছে। এসময় তিনি তার পিতা-মাতার জন্য দোয়া সকলের নিকট দোয়া আবেদন করেন। উল্লেখ্য,উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিওরি গ্রামের(মন্ডল পাড়া) মো. সালাম মোল্লার বাড়িতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে বসতবাড়ী ও নগদ টাকা পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *