কেরানীগঞ্জে বলসতা যুবসংঘ ক্লাবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে বলসতা যুবসংঘ ক্লাব থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম;মোহাম্মদ হিমেল ( ৩০)। তার বাবার নাম সুলতান মিয়া। বাড়ি একই গ্রামে। আজ শুক্রবার সকালে বলসতা সরকারি প্রাইমারি স্কুলের পাশে বলসতা যুবসংঘ ক্লাবের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই সজীব স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে বলসতা যুবসংঘ ক্লাবে গিয়ে তার ভাই হিমেলকে ক্লাবের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্হায় দেখতে পায় ।

পরে স্হানীয়দের সহয়তায় দ্রুত তাকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করে।এলাকবাসীর ধারনা এটা আত্নহত্যা নয় পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। পরে স্হানীয়রা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত না করে এই মুহূর্তে কোন কিছুই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *