সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লা শ উদ্ধার 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকার জেলার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রোরবার ৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের ঢাকা-নবাবগঞ্জ সড়কের  পাশে পড়ে থাকা অবস্থায় অটোরিকশা চালকের ওই লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা।

নিহত অটোরিকশা চালক শাহ আলম ঢাকার জেলার  নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। স্বজনরা জানিয়েছেন, প্রতিদিনের মতো গেলো বুধবার নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন চালক শাহ আলম। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।

সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো.তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চালককে হত্যা করে তার অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতকারীরা। পরে লাশ গুমের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা চালক শাহ আলম গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *