দোহারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপির কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের ছুরিককাঘাত ফারুক আহমেদ নামে বিএনপির এক কর্মী আহত হয়েছে। শনিবার রাতে  দোহার প্রেসক্লাবের সামনে এঘটনা ঘটে। আহত ফারুক আহমেদ দোহার পৌরসভা ৫ নং ওয়ার্ডের আলী হোসেন এর ছেলে ।   সে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপির) রাজনীতির সাথে জড়িত।

স্থানীয়  ও পুলিশ  সূত্রে জানা যায়,  শনিবার রাত আনুমানিক ১০ টার সময় ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তার নিজ বাড়ি দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাচ্ছিল। দোহার প্রেসক্লাবের সামনে যাওয়া মাত্র অতর্কিতভাবে তিনজন যুবক তাকে ছুরিকাঘাত করে। এসময় ফারুক আহমেদ চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার পর পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চাক্কু   উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো: নূর নবী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি চাক্কু উদ্ধার করেছি। মামলা প্রক্রিয়াধীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *