শ্রীনগরে মিথ্যা মানব বন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার কয়কীর্তন গ্রামবাসী এই আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কয়কীর্তনের গ্রামের আবু বক্কর, শাহিন, নিরব, জয়, রোহান, রুমা বেগম, নার্গিস বেগম, চায়না বেগম, রিনা আক্তার, বিউটি বেগমসহ প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, গতকাল শুক্রবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই এলাকার ফারুক খান, রিয়াদ ও সৈকতগং আবু বক্করের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে। এ ঘটনায় এলাকাবাসী মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোব সমাবেশের ডাক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *