নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে জয়পাড়া রক্তদাতা সংগঠনের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় জয়পাড়া রক্তদাতা সংগঠনের আয়োজনে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের কক্ষে এ ইফতার মাহফিল করা হয়। জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নিরব মোদক ও কোষাধক্ষ্য আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পাড়া রক্তদাতা সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. জসিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা.খোকন মিয়া, আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা,পল্লী উন্নয়ন কর্মকর্তা,জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দোহার ও নবাবগঞ্জ উপজেলা ক্লিনিকের কর্মকর্তাবৃন্দ, দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
