নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সূর্বনা আক্তার ও রুনা খানম নামে দুই সৌদি আরব ফেরত নারী প্রবাসীকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ হতে এক লক্ষ চব্বিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম প্রবাস ফেরত দুই নারীর হাতে চেক তুলে দেন।
প্রবাস ফেরত সুবর্ণা আক্তার উপজেলার নতুন বান্দুরা ও রুনা খানম নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা।
চেক বিতরণ অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা প্রবাসবন্ধু ফোরাম কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য জুসনা আক্তার, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মো. আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
