দোহারে জুলাই শহিদদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল

আব্দুর রাহিম:  ঢাকার দোহারে জুলাই শহিদদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল  ঢাকার দোহার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে ও শহিদদের স্বরণে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে।  শনিবার (২২মার্চ) সন্ধ্যায় দোহার উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে জয়পাড়া চৌধুরী হাইটসের নিচ তলায় এ ইফতার মাহফিল করা হয়।  দোহার উপজেলা গণঅধিকার পরিষদের আহব্বায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,দরবেশ তার নিজের পাপের জন্য আজ দুনিয়ার জাহান্নাম নামক কারাগারে আছে। যেখানে তিনি ঠিক মতো খাবার পায় না, ঘুমানোর জন্য বালিশ ও পায়না এমনটা তিনি নিজেই বলেন। কেউ অপরাধ করলে তাকে দুনিয়াতেও শাস্তি পেতে হয়। আখিরাতেও শাস্তি পেতে হয়। বিগত শেখ হাসিনার আমলে দরবেশ ব্যাংক থেকে সাধারণ গ্রাহকদের টাকা ঋণ নিয়ে আর ফেরত দেয়নি। এসব ঋণ শেখ হাসিনা মৌকুফ করে দিতো। কারন হাসিনাও এখান থেকে ভাগ নিতো।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের মুখ্যপাত্র ফারুখ হাসান, কেন্দ্রীয় সদস্য উচ্চতর পরিষদের মাহবুবুর রহমান জনি, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাছির উদ্দিন পল্লব, দোহার উপজেলা বিএনপি নেতা খন্দকার শাহীন মাহমুদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি সাজ্জাদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আফনান ইফতি, দোহার শাখার সদস্য সচিব আবু কায়সার সোহাগ, বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি সহ ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের দোহার শাখার নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *