এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন এর সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি জুবায়ের হাবিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শংকর পাল, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন,
আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম,অফিসার ইনচার্জ শাকিল আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশল আসিফ নেওয়াজ, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা খোকন বেপারী, আঃ ছালাম,শামসুল ইসলাম মুন্সী, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাঃ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল সালমান রূপক, কোষাধক্ষ মিঠু তালুকদার, শ্রীনগর প্রেসক্লাবের সা. সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলসহ অনেকেই।
