কেরানীগঞ্জে নকল পাঠ্যবইয়ের প্রিন্টিং প্রেসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি:  কেরানীগঞ্জের আতাশুরের মুদ্রণ নগরে নকল পাঠ্য বই ছাপানোর অভিযোগে একটি প্রিন্টিং প্রেসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় ওই প্রিন্টিং প্রেসের নকল বইয়ের গোডাউনটি তালাবদ্ধ করে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত ।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। প্রিন্টিং প্রেসটিতে সরকারি প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন পাঠ্য বই ছাপিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ায় প্রিন্টিং প্রেসের মালিকক আজাদ ব্যাপারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে মুচলেকা ও ৫ হাজার টাকা জরিমানার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *