দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল র‌্যাব-১০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মুন্সীগঞ্জসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। র‍্যাবের মহাপরিচালকের পক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শ্রীনগর থানার সমাজসেবা অধিদপ্তরের শিশু পল্লী এবং সিরাজদিখান থানার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে দুস্থ ও অনাথ শিশুদের হাতে ক্রিকেট ব্যাট-স্ট্যাম্প, ভলিবল, ব্যাডমিন্টন র‍্যাকেট-নেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে র‌্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান শিশুদের উদ্দেশে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে জয়ের আনন্দ উদযাপন ও পরাজয় থেকে শিক্ষা নেওয়া যায়। তাই শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্রীড়া সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং র‌্যাব-১০ এর প্রতি কৃতজ্ঞতা জানায়। র‌্যাব-১০ অধিনায়ক আরও বলেন, “র‌্যাব শুধুমাত্র অপরাধ দমনেই নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, জাগরণী সংসদের সহসভাপতি নুরুজ্জামান ভূঁইয়া পাপুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *