নিখোঁজের সন্ধান চেয়ে থানায় হামলা, বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও ৪টি গাড়ি ভাংচুর

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোমান শেখ(১৬) নামের এক নিখোঁজ যুবকের সন্ধানের দাবীতে মাবববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলা চালিয়ে থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয় ভাংচুর ও পুলিশের গাড়িসহ ৪ টি গাড়ি ভাংচুর করেছে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিখোঁজ যুবক রোমানের সন্ধানের দাবীতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাংচুর করে। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধরা।

পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান, বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গন থেকে চলে যায়।

পরিবার সূত্রে জানা যায়,কাঠমিস্ত্রি পিতা মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটো চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত।

গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে বেলা ১টার দিকে বাড়ি ফিরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ।

সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *