শ্রীনগরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে বাড়ীঘর দোকানপাট ভাংচুরসহ আহত-৪ 

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ঘরবাড়ী ও দোকানপাট ভাংচুরসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকের উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আহত পরিতোষ সুত্রধরের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক পরিতোষকে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। এব্যাপারে উভয় পক্ষ থানায় পাল্লাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সুত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে পঞ্চানন্দ  সুত্রধর ও প্রাণ বল্লব সুত্রধরদের আপন চার ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে ছোট ভাই পরিতোষ সুত্রধর বাড়ীতে স্থাপন করা নলকুপ থেকে পাইপ সংযোগ দিতে গেলে প্রাণ বল্লব সুত্রধরসহ তার ছেলে প্রসনজিত, বাপন, সৈকত ও জয় সুত্রধরগং এসে বাধা দিয়ে গালিগালাজ শুরু করলে উভয়ে পক্ষের মধ্যে মারপিটের সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রাণবল্লব ও তার ছেলেরা দা,লাঠি লোহার রড ও পাইপ হাতে নিয়ে পরিতোষ ও তার স্ত্রী দীপা রানীকে এলোপাথারী পিটিয়ে গুরুত্বর আহত করে এবং ঘরবাড়ী ও দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রাণবল্লবগং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত প্রসনজিত সুত্রধরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা আমাকেসহ আমার ভাই ও মাকে মারধর করে আহত করেছে। আমরাও থানায় অভিযোগ দায়ের করেছি।
শ্রীনগর থানার এস আই সালমান বলেন, এব্যাপারে উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে  আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *