নিজস্ব প্রতিবেদক: আমেরিকায় নবাবগঞ্জ প্রবাসীদের সংগঠন ‘নবাবগঞ্জ উপজেলা ইউএসএ ইনক’ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলাকোপা ইউনিয়নের আড়াই শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দেয়া হয়।
কম্বল বিতরণকালে সংগঠনের কর্মকর্তাদের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
তোয়াহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনক সদস্য সৈয়দ আমিনুল এহসান, বিএনপি নেতা মহসিন আহমেদ তুষার, দুর্জয় মাহমুদ সোহেল, সমাজকর্মী সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ, মো. ফয়সাল, মো. ফরিদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন খান প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনটির পক্ষ থেকে এবছর উপজেলার প্রতিটি ইউনিয়নের আড়াই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
