শ্রীনগরে নালিশী সম্পত্তিতে জোড়পূর্বক ধান রোপনে চেষ্টায় বাদীকে হুমকি

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নালিশী সম্পত্তিতে জোড়পূর্বক ধান রোপনে চেষ্টা করে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

 গত সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী  হাসান শেখ বাদী হয়ে হাসাড়া এলাকার কাশেম মোল্লার ছেলে মান্নান মোল্লা ও জামান মোল্লাসহ ৫ জনকে বিবাদী করে থানায় একটি ডায়রী করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, লস্করপুর চকের বাড়ী এলাকার জায়গা নিয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে।

 মামলা মোকদ্দমা চলমান থাকাবস্থায় মান্নান মোল্লা ও জামান মোল্লাসহ ঐ এলাকার মৃত আরেক মাঝির ছেলে বিএনপি আতাহার মাঝি, আঃ হক মৃধার ছেলে বিএনপি নেতা জাকির ও মৃত লোকমান মোল্লার ছেলে মফসের মোল্লাগং গত সোমবার জোর পূর্বক নালিশী সম্পত্তিতে জোড় পূর্বক ধান রোপনের চেষ্টা করে। এসময় ভুক্তভোগী বাধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।

এব্যাপারে শ্রীনগর থানার এ এসআই এনামুল বলেন, এঘটনায় থানায় একটি ডায়রী হয়েছে। ডায়রীর বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *