শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : “বাংলাদেশকে বদলাই,বিশ্বকে বদলাই” ক্রীড়াই শক্তি, ক্রীড়া বল, মাদক ছেড়ে, মাঠে চল” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা পর্যায়ে বালক-বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর প্রতিবেদনে
প্রথমার্ধে ফৈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের খেলায় ফৈনপুর প্রাথমিকবিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে শ্রীধরপু সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয় এবং দ্বিতীয়ার্ধে শ্রীনগর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব হাসাড়া সরকারি বিদ্যালয়ের বালকদের খেলায় শ্রীনগর ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে পূর্ব হাসাড়া সরকারি বিদ্যালয়ের বালকরা জয়ী হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ফুটবল টিমের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা খাতুন, কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ,  প্রকল্প বাস্তববায়ন অফিসার তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ রানা, সাধারণ সম্পাদক রাজ, সহকারী শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *