মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম (জেলা) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দুদকের ভূরুঙ্গামারী উপজেলার সভাপতি ওয়াজেদ আলী সরকার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা আব্দুল আহাদ, শাহানাজ পারভীন সদস্য, শহিদুল ইসলাম নয়ন সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সঞ্চালন দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল।
