মো. কামাল হোসেন : রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে দোহার প্রেসক্লাবের ত্রি -বার্ষিক নির্বাচন ২০২৪ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঢাকার দোহার উপজেলায় অবস্থিত দোহার প্রেসক্লাব ভবনে আহবায়ক শেখ সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো. সুজন হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত থেকে এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ আগামী ১১-১২-১৩ ডিসেম্বর ২০২৪, মনোনয়নপত্র জমা দান ১৯,২০,২১ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ২৭ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, প্রতীক বরাদ্দ ও প্রচারণার শেষ তারিখ আগামী ১০ জানুয়ারি, ২০২৫ রাত আটটা পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ ১৩ জানুয়ারি, ২০২৫ সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
