কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ অর্থমন্ত্রী আ.হ ম মুস্তফা কামাল বলেছেন, বিটুমিন এখন থেকে বিদেশ থেকে আমদানী করতে হবে না । এখন দেশের উৎপাদিত বিটুমিন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করা হবে। দেশের মধ্যে এমন একটি কারখানা স্থাপন করা হবে যেখানে তিন লক্ষ লোকের এক সাথে কর্মসংস্থান হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন আমরা জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রধানমনত্রীর নেতৃতে আমরা বাংলাদেশকে এমন একটি অর্থনৈতিক ভিত্তির উপর গড়তে চাই যেখানে মানুষের কোনো অর্থাভাব থাকবে না, দারিদ্রের সাথে কাউকে লড়াই করতে হবে না, প্রত্যেকটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হবে। বিশ্বের বুকে বাংলার মানুষ সারাজীবন মাথা উচু করে দাড়িয়ে থাকতে পারবে। অর্থমন্ত্রী বলেন, ভাষা শহিদদেও রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিত। বর্তমানে দেশের সকল ব্যবসায়ী ও শিল্পপতিদেও বিভিন্ন সুযোগ সুবিদা দেয়া হচ্ছে।অনুষ্ঠানে মন্ত্রী প্রথম বুড়িগঙ্গা সেতুতে আধুনিক পদ্ধতিতে টোল আদায় ব্যবস্থা না করতে পারলে আগামী ৬মাসের মধ্যে টোলমুক্ত করার ঘোষণা দেন। তিনি আজ শনিবার(২২ফেব্রুয়ারী) দুপুরে কেরানীগঞ্জের আইনতা এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড়ে বসুন্ধরা ওয়েল এন্ড গ্যাস কম্পানীর বসুন্ধরা বিটুমিন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এই অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন,পরিকল্পিতি নগরের জন্য প্রাইভেট কোম্পানির বিকল্প নাই।দেশের প্রাইভেট কোম্পানিগুলো এখন ১০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত উৎপাদন করতে সক্ষম।২১সালের মধ্যে আরো ৩০হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।তিনি বুড়িগঙ্গা প্রথম সেতুতে টোলমুক্ত করার জন্য অর্থমন্ত্রীর কাছে জোড় দবী তোলেন।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান শাহীন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান শাহাদাত সোবহান তানভীর, ভাইস চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীর, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও ওয়ালিদ সোবহান, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, চ্যানেল চোয়েন্টি ফোরের প্রধান বার্তা সম্পাদক রাহুল রাহা প্রমুখ।
