নবাবগঞ্জে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ইছামতি ছাত্র সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণ

আব্দুল রা‌হিমঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৪ উপলক্ষে ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২রা নভেম্বর ) সকালে নববাগঞ্জ উপজেলার দোহার-নবাবগঞ্জ কলেজের সামনে থেকে আনন্দ ভ্রমনের বাস ছেড়ে যায় সোনারগাঁওয়ের উদ্দেশ্য।

দেশে সর্ব প্রথম স্বেচ্ছায় রক্তদানের সূচনা করেছিলেন অধ্যাপক নুরুল ইসলাম, যিনি প্রথম ব্যক্তি হিসেবে এই মহৎ কর্মসূচিতে রক্তদান করেন। তাঁর সেই অনুপ্রেরণায় ১৯৭৮ সাল থেকে প্রতি বছর ২রা নভেম্বর “জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস” পালন করা হয়, যা মানবতার এই সেবামূলক আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছে।

সেই ধারাবাহিকতায় ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের এ আয়োজন। সংগঠনের সভাপতি আসিফ আকাশ রবার্ট বলেন, ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন একটি সামাজিক সংগঠন। ২০১৩ সালের আগস্ট মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সেচ্চায় রক্তদান, প্রতিটি স্কুল, কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পাশে দাড়ান এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *