দোহারে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি,মো.সুজন হোসেন:  ঢাকা দোহার উপজেলার প্রশাসনের উদ্যোগে পরিষদের সভা কক্ষে সনাতন ধর্মালম্বীদের  শারদীয় দুর্গাপুজা  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পরিষদের নিজ সভা কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে  রাজনৈতিক ও সুশীল সমাজ এবং সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পুজা উৎসব সুন্দর পরিবেশে নিরাপদে শেষ করার গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিনের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সেনা বাহিনীর  দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন আসিফ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার প্রেস ক্লাবের আহবায়ক শেখ সোহেল, যুগ্ম আহবায়ক মো. সুজন হোসেন ও  মো. সাইফুল ইসলাম ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামি বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাতীয় পাটি, বিএনপি , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।  কিশোর গ্যাং, যানযট নিরসন, আলোক সজ্জা বিঘ্নিত দূরকরণে প্রশাসনের সহায়তা চান দোহার উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি  ও সাংবাদিক  অমিতাভ পাল অপু , সাধারণ সম্পাদক রিপন রাজবংশী । দূর্যোগ ও ত্রান অধিদপ্তর হতে দোহার প্রসাশনের পক্ষ থেকে   প্রতিটি মন্দিরে ৫শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে  ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *