এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,নিজস্ব প্রতিনি: মুন্সিগঞ্জঃদুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
মানববন্ধন থেকে বক্তারা গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি,স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্যের অবসানের দাবি জানান। একই সঙ্গে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করারও দাবি জানান তারা।
