মুন্সীগঞ্জের প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল 

 এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ নিজস্ব প্রতিনিধি মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন আইন,বিচার,সংসদ মন্ত্রণালয়, প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে আসেন। সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের মোঘল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দূর্গ পরিদর্শন করেন।

পরে তিনি মুন্সীগঞ্জ সদরের রাজা হরিশ চন্দ্রের দীঘি, মীরকাদিম সেতু,বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোরা মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, প্রত্নতত্ত্ব সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে। সারাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরজমিনে দেখে কি ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রনয়ণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *