নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলার সমস্ত উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান দেশের স¤পদ। এই স¤পদ যেনো কেউ কোনো দলের পরিচয়ে নষ্ট পরতে না পারে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান স¤পর্কে আমরা কোনো অভিযোগ শুনবো না। যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, নবাবগঞ্জে কয়েকটি মিশনারি স্কুল আছে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। আমি ঢাকা বিভাগের বিশপের সাথে দ্রুত বিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য কথা বলেছি। আমরা চাই নবাবগঞ্জে কোনো বিদ্যালয় বন্ধ থাকবে না।
বিএনপির এ সভাপতি খন্দকার আবু আশফাক সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি কোনো স¤পদ নষ্ট করবেন না। এই স¤পদ আপনার আমার টাকায় নির্মাণ করা। যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারাই ব্যবস্থা নিবেন।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
