নবাবগঞ্জে মসজিদে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বর্দ্ধনপাড়ায় বায়তুস জামে মসজিদে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার লো ১১টার দিকে তারা এ হামলা চালায়। চলমান সহিংস পরিস্থিতিকে কাজে লাগিয়ে ধর্মীয় মতপার্থক্য ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই মসজিদে হামলা করছে বলে মুসল্লীদের দাবি ।

স্থানীয়রা জানায় বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বর্ধনপাড়া বায়তুস সুজুত জামে মসজিদে এ হামলা করা হয়। এ সময় দুর্বৃত্তরা মসজিদের সাইন বোর্ড, লাইট, রাউটার, ফ্রিজ, ৪টি সিসি টিভি ক্যামেরা, ১টি কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে ও সিসি টিভি ফুটেজসহ সিপিইউ ও হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায বলে জানান স্থানীয়রা।

মসজিদের বিপরিত পাশের বাড়ির বাসিন্দা ইয়াসমিন আক্তার বলেন, আমি দোতলার জানালা দিয়ে সব দেখেছি। হামলার সময় প্রায় ১৫ থেকে ২০ জন দাঁড়িটুপি পড়া ব্যক্তি মনে হচ্ছিল। ভেতর ঢুকে কি করেছে দেখতে পাইনি তবে ভাংচুরের শব্দ পেয়েছি। তবে আমি কাউকে চিনতে পারিনি এবং ভয়ে ডাকচিৎকার করিনি। এক প্রত্যক্ষদর্শী বলেন, মসসিদের পাশে কয়েকজন জন হুজুর মোটরসাইকেল রাখেন। আমি প্রথমে বুঝতে পারিনি। পরে ভাংচুরের শব্দ পাই ঘর থেকে বের হবার আগেই তারা চলে যায়। বায়তুস সুজুত মসজিদের জমি দাতা ও ভারপ্রাপ্ত ইমাম, শেখ জুবায়ের (মজনু হজুর) বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ১১টার দিকে প্রতিবেশী রাহেমিন আমাকে ফোন দিয়ে জানালে পরে আমি গিয়ে দেখি মসজিদের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করা। তবে এসব কেন করল কারা করল ঠিক বুঝতে পারলাম না। কোন প্রশাসনকে জানিয়েছেন উত্তরে বলেন ৯৯৯ এ ফোন করেছিলাম তারা বলেছে সেনাবাহিনীকে জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *