আরিফুর রহমান সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে মধ্যপাড়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড এর যৌথ আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে এবং শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার আনন্দে এবং শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৬ আগস্ট সন্ধ্যা ৭টার সময় উত্তর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ আকরাম হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিম আল রাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম শেখ,মোহাম্মদ নজরুল ইসলাম নজু।
আরোও উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়নের মূলদল,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৭১এর মুক্তিযুদ্ধ দেখিনি ২৪ এ ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা,তাই আমরা কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করব না।তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে জাতিকে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত সুন্দর একটি দেশ উপহার দেব। অনুষ্ঠানটি মোহাম্মদ কামাল তালুকদার এবং মোহাম্মদ মিজান তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
