এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: দেশ ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচীকে কেন্দ্র করে পদ্মা সেতু ঘেরাও হতে পারে এমন খবরে সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ দ্বার মাওয়া প্রান্তে বারতি নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেছে প্রশাসন।
শনিবার সকাল থেকে লৌহজং এর মাওয়া প্রান্তে পুলিশ, র্যাব ও বিজিবি পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও।
এদিকে, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেনা বাহিনী, বিজিবিসহ অন্যান আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতু নিরাপত্তা রক্ষায় তাদের সরব দেখা যায়। এদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪/৫ জন ছাত্রছাত্রীদের অবস্থান করতে দেখা গেলে তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন ও আ’লীগের নেতা কর্মীরা বারবার বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এছাড়া এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোন আন্দোলনকারীকে আবস্থন করতে দেখা যায়নি।
মাওয়া উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, আমাদের এই প্রান্তে আন্দোলনকারীদের কোন অবস্থান নেই। মাওয়া প্রান্তে তারা কোন কর্মসূচী পালন করে নি। তবে বিভিন্ন স্থানে তাদের জড়ো হবার খবর পেয়েছিলাম। কিন্তু বাস্তবে তা দেখা যায় নি। পদ্মা সেতু দেশের গৌরব। এটা রক্ষা করার দায়িত্ব সকলে। তাই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে স্থানীয় পুলিশ, নৌপুলিশ, র্যাব, বিজিবিসহ সেনাবাহিনী সর্বাত্মক অবস্থানে রয়েছে।
