নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল স্টার কমিউনিকেশন এর উদ্যোগে ১২ জুলাই ২০২৪ আইডিইবি ভবন কাকরাইলস্থ অনুষ্ঠিত হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গ্লোবাল ষ্টার বিজনেস এন্ড পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। এই বছর নাট্য বিভাগে সেরা অভিনয় শিল্পীর পুরস্কারে ভূষিত হোন এই সময়ের দর্শকপ্রিয় অভিনয় শিল্পী যাহের আলভী ও ইফফাত আরা তিথি। সেরা নাট্য পরিচালক শেখ সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম,মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল।
প্রধান আলোচক ছিলেন ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বারী এমপি ও সভাপতিত্ব করেছেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অভিনেতা পিরজাদা শহীদুল হারুন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা সহ আরো অনেকে। গ্লোবাল স্টার কমিউনিকেশন এর সিইও আর কে রিপন ও পরিচালক তানরুবা আফরিন।
