নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছা শ্রমে নদীর কচুরিপনা পরিস্কার করেছে যন্ত্রাইল ইউনিয়নবাসী। গত সোমবার (৮ জুলাই) দুপুরে যন্ত্রাইল ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত মরগাঙ নদীর কচুরিপানা পরিষ্কার করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল এর উদ্বোধন করেন।
উদ্বোধনের আগে তিনি বলেন, নদীর মুখে বাঁধ থাকায় পানি প্রবাহ বন্ধ হয়ে কচুরিপানায় ভরে গেছে। পরিস্কার করা হলে এখানে উন্মুক্তভাবে মাছচাষের ব্যবস্থা করা হবে। যাতে এলাকার মানুষের মাছের চাহিদাপূরণে সহায়ক ভূমিকা পালন করা যায়।
যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মনিরুজ্জামান তুহিনের নেতৃত্বে কচুরিপানা পরিস্কারে অংশনেন জনপ্রতিনিধি, রাজনীতিক, সুশিল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশত মানুষ।
