সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মো. হোসেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাদরাসার সুপারের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রথমিক শিক্ষা মো. বেলায়েত হোসেন নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে মাওলানা মো. হোসেনের নাম সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নূরিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা হাসান তালুকদার, মাদরাসার সাবেক সভাপতি মো. মোকলেছুর রহমান সহকারী সুপার মাওলানা মো. জাকির হোসাইন সহ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী এর আগে গত ৪ জুলাই মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা মতিউর রহমান, মাওলানা মহসিন শেখ, শওকত আলী মল্লিক ও আব্দুল হাই।
শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা ফারুকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রুমানা। পরে দোয়া ও মোনাজাত শেষে নবনির্বাচিত সভাপতি মাওলানা মো. হোসেন কে ফুল দিয়ে বরণ করে নেন সুপার ও সাবেক সভাপতি। এ সময় উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা
