ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া জেলা পরিষদের মাধ্যমে তৃণমূলে পৌঁছে দিচ্ছি।’ শনিবার (৬ জুলাই) সকালে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকায় বিভিন্ন উন্নয়ন ফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বিগত দিনে জেলা পরিষদের অর্থায়নে যে সকল উন্নয়ন কর্মকা- হয়েছে তার সমস্ত কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। আমি শুধু তার একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, যেখানে কোনোদিন রাস্তা হওয়ার স্বপ্ন মানুষ দেখেনি আমি সরজমিনে গিয়ে জেলা পরিষদের অর্থায়নে সেই সকল রাস্তা করে দিচ্ছি।
এসময় মাহবুবুর রহমান উপজেলার মেঘুলা বাজারে তিনটি রাস্তা ও নারিশা ইউনিয়নের সালাম শিকদারের বাড়ি হতে শীলবাড়ি পর্যন্ত আরো একটি আরসিসি রাস্তাসহ ৮২ লক্ষ টাকার রাস্তার উন্নয়ন ফলক উদ্বোধন করেন।
উন্নয়ন ফলক উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন দরানি, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু আহমেদ, মেঘুলা বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
