দোহারে জয়পাড়া পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন

 আব্দুল রাহিম:  উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হলো জয়পাড়া পশুর হাটের আনুষ্ঠানিক বেচাকেনার। বুধবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে জয়পাড়া পশুর হাটের উদ্বোধন হয়। দোহার উপজেলায় সর্বাধিক সুযোগ-সুবধিা সংবলিত র্সববৃহৎ হাট হিসেবে পরিচিতি এই পশুর হাট।
কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রির জন্য কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। কোরবানির পশু নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার হাট আরও জমজমাট মনে হয়েছে।
বিক্রেতাদের আশা, আগামী দুই-তিন দিনের মধ্যে হাট আরও জমে উঠবে। এদিকে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। জয়পড়া পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ করা হয়েছে। এই উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া /ফাটা নোট-সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাট উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীড়ের সভাপতি মো. আলমগীর হোসেন। দোহার পৌরসভা মেয়র ও দোহার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, পৌরসভা সাবেক প্রশাসক আজাদ খান, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক ও জয়পাড়া বাজার বহুমূখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্যে মো. আলমগীর হোসেন বলনে, এই পশুর হাট দোহারের মধ্যে একটি ঐতহ্যিবাহী হাট। সবার সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই হাট পরচিালনা করা হয়। হাট পরচিালনায় এই অঞ্চলরে জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছনে। সড়কপথের পাশাপাশি নৌপথেও এখানে পশু আনার সুবিধা রয়েছে।
এবার হাটে সার্বক্ষনিক সিসি ক্যামরো, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম, মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। হাট পরচিালনার সঙ্গে সংশ্লষ্টি সবাইকে হাসিল আদায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বে পালন করতে হবে। সরকারের নির্ধারিত ট্যাক্সের বর্হিভূত কোনা টাকা এই হাট থেকে আদায় করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *