উপজেলা নির্বাচন : সিংগাইরে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী সায়েদুল ইসলাম। এলাকায় গনজোয়ার মো.রকিবুল হাসান

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম গণসংযোগ, মিটিং-মিছিল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় করেছেন প্রতিনিয়ত । তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ও পাড়ায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উপজেলা সিংগাইর পৌর সভা,সিংগাইর সদর,জয়মন্টপ,ধল্লা,জার্মিত্তা,চান্দহর,সায়েস্তা,চারিগ্রাম,বায়রা,বলধারা,তালেবপুর,জামশা বাজারে আনুষ্ঠানিকভাবে গণসংযোগের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময়সহ বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে গণসংযোগ শুরু করেন প্রতিদিন । নির্বাচনের আগ মুহূর্তে রবিবার সকাল ৯টা থেকে বিকাল সারে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে দেখা যায়৷ এতে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ও সাধারন ভোটারের মাঝে স্থান করে নিয়েছে এই প্রার্থী।
সরেজমিনে ঘুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মো.সায়েদুল ইসলাম(কাপ পিরিচ) প্রতীকের প্রার্থী স্মার্ট, শিক্ষিত, হওয়ায় তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন এমনটি সাধারন ভোটারদের অভিমত।
মো.সায়েদুল ইসলাম বলেন,ভোটাররা আমাকে যেভাবে সারা দিচ্ছেন আমি বিজয়ী হব ইনশাল্লাহ্। তিনি আরো বলেন,আমি যদি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে-দুঃখে সবার পাশে থাকব, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব, যাতে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।
গণসংযোগকালে সাবেক,সিংগাইর পৌর মেয়র মীর মো.শাহজাহান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণ সংযোগে অংশ নিচ্ছেন।
মো.সায়েদুল ইসলাম উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে পরিচিত মুখ। তিনি ১৯৯১ এর নির্বাচনের আগ মুহূর্ত থেকে ৯৬ এর অসহযোগ আন্দোলনে এ উপজেলা থেকে নেতৃত্ব দেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওমীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা করে আসছেন।
উল্লেখ্য,এ উপজেলা ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭ শত ৩ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৩ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩ জন। মোট কেন্দ্র সংখ্যা ১০১ জন,ভোট কক্ষের সংখ্যা স্থায়ী ৫২৩ অস্থায়ী ২০৯। ভোট গ্রহন ৮ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *