সিরাজদিখানে কয়েলের আগুনে পুড়ে দগ্ধ ৫ গরু- মালিক পুড়ে আহত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে মশার কয়েলের গোয়ালঘরে আগুন লাগে আগুনে পুড়ে এক কৃষকের ৫টি গরু আগুনে পুড়ে দগ্ধ হয়ে গেছে। আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে মালিক আব্বাস হাওলাদার পুড়ে দগ্ধ হয়ে গেছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আব্বাস হাওলাদারের ভাতিজা আব্দুর রহমান সিরাজী জানান, মশার উদ্রব থেকে গরুগুলোকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠি ব্যবহার করে থাকেন। গত শুক্রবার রাত ১২ টার দিকে তাঁর ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান তখন আব্বাস চাচা আগুনের মধ্যে গরুর রশি কাটতে গেলে আগুনে পুড়ে মারাত্মক দগ্ধ গণ। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা এসে আগুন নেভান। ততক্ষণে তাঁর সব শেষ হয়ে যায়। তাদের দাবি, ৫টি গরু পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাঁর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ৫ সদস্যের পরিবার নিয়ে তিনি দুশ্চিন্তা পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া। কৃষক ও খামারীদের মশার কামড় থেকে গবাদিপশু রক্ষা করার ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *