সিরাজদিখানে প্রচন্ড তাপদাহে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যােগে প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার রাজানগর বাজারের মোড়ে মোড়ে এলাকায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত শত শত পথচারী, অটো ও রিক্সাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও ট্যাংক,লেবু ও চিনি মিশ্রিত শরবত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ জেলা শাখা ও রাজানগর বাজার কমিটির সাধারণ সম্পাদক এসএমজি সারোয়ার হোসেন আলমগীর।

এছাড়াও সহ-সভাপতি মেহের আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক চয়ন,সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ দাস,রহিম প্রমুখ।উল্লেখ যে, গত ২৫ বছর পর রাজানগর বাজার কমিটি নির্বাচনে সারোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বাজারের ঢালাই রাস্তাসহ ড্রেনেজ ব্যবস্থা করেন। দ্রব্যমুল্য উর্ধ্বগতিতে সার্বক্ষণিক বাজার মনিটরিং করেন এবং ভবিষ্যতে বাজার সিসি ক্যামেরার আনবেন বলেন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *