এমএ কাইয়ুম মাইজভান্ডারী(
মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের
শ্রীনগরে সর্বজনীন পেনশন স্কিম হেল্পডেস্ক এর উদ্বোধন ও এ নিয়ে অবহিতকরণ সভা এবং মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিমের সার্বিক বিষয় তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল আলম।
এসময় তিনি উপস্থিত ব্যক্তিবর্গের সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ
