মুন্সিগঞ্জ সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় nnbbbbbbb চেয়ারম্যান’,ভাই’স ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনিস উজ্জামান,ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান সোহেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।

তিনি জানান, চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন আনিস উজ্জামান। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন করে প্রার্থী থাকলেও ওই পদগুলোতে একজন করে প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আনিস উজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান সোহেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা গাজী নির্বাচিত হয়েছেন।

এ কারণে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না এবং যথাসময়ে তাদের গেজেট প্রকাশিত হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *