শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মসিউর রহমান মামুনের উঠান বৈঠক

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ৩য় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীনগরে উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব উপজেলার ফেরিঘাট রাজরাণী কমিউনিটি সেন্টারে পাটাভোগ ইউনিয়নের দক্ষিন জুশুরগাঁও এলাকাবাসীর আয়োজনে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আঃলীগের সাঃ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন।

এছাড়াও বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু,শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন আঃলীগের সভাপতি আমজাদ হোসেন আলমাস,আঃলীগ নেতা ডন তালুকদার,যুবলীগ নেতা নাজমুল তালুকদার, জুয়েল লস্কর, কলেজ শাখা ছাত্রলীগের সাঃ সম্পাদক শামীম হোসেন, শ্রীনগর ইউনিয়নের ইউপি সদস্য হুমায়ুন শেখ,জাকির মাইজভান্ডারী,শান্তি দাস, পাটাভোগ ইউনিয়ন ইউপি সদস্য শাহিন সরদার,মিজানুর রহমান, নজরুল ইসলাম,রজ্জব, সুমন হোসেন, সাবেক আনোয়ার হোসেন,স্থানীয় জসমান শেখ, মাসুম শেখ,রনি চোকদার, ব্যবসায়ী মনির শেখসহ প্রায় ৫শতাধিক স্থানীয় লোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *