সিংগাইরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন-এমপি টুলু

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়মাইল আর,এন্ড এইচ-বলধারা বাজার সড়কে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১৭ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। সোমবার(২২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে এ ব্রিজ উদ্বোধনের সময় এমপি টুলু বলেন,আমার এমপি হওয়ার ৩ মাসের মাথায় আমার বাড়ির এলাকায় এ ব্রিজ উদ্বোধন করলাম। আমি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি ৬ মাসের মধ্যেই দৃশ্যমান হবে ইনশাল্লাহ্। ইতিমধ্যে আমার নির্বাচনি এলাকায় ২ শ ৭৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। তিনি আরো বলেন,জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ (অস্থায়ী) চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা প্রকৌশলী মো.ইসমাইল হোসেন,এলএসই ফার্নিচার এন্ড ডেকর ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি মো.শাকিল ভূইয়া, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু,জেলা পরিষদ সদস্য মো.তমিজউদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.ইলিয়াস হোসেন লিটন,পৌর কাউন্সিলর শামসুল ইসলাম ও মো.কামাল হোসেন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মো.মনিরুল ইসলাম পলাশ,পৌর যুবলীগের সহ-সভাপতি এসকে মানিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *