কেরানীগঞ্জে আড়াইশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ :দুইজনের দুই বছর করে কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে আড়াইশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে দুই বছর করে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মোঃ ইয়াসিন (৩০) ও মোহাম্মদ জালাল (২৫)। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ ভোররাতে কোস্ট গার্ডের সহায়তায় কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর। এ সময় কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে খুলনা থেকে আসা একটি ট্রাকে যাহার নম্বর খুলনা মেট্রো -ট-১১-২০০৬ তল্লাশি করে বিষাক্ত জেলি পুশকৃত আড়াইশো কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় ট্রাকের দুই চালক ইয়াসিন ও জালালকে দুই বছর করে বিনা আশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দুইজনের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানায় এলাকায়। জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাছের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পরে জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *