এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ সনকে বরণ করেছে উপজেলা প্রশাসন।
সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর নেতৃত্বে শহিদ মিনার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করেন এবং সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মাকসুদুল আলম ডাবলু অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
