দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 আব্দুল রাহিম:  ঢাকার দোহার উপজেলায় ড্যাফোডিলস্ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া এলাকায় বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবির জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ইফতেখার আহম্মেদ ( হৃদয় মিয়া)।
ড্যাফোডিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সোয়েম মিয়া, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ রহিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিস্টেম এনালিস্ট ও শিক্ষানুরাগী আলমগীর কবির, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সাবেক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রফ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র লীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, বিশিষ্ট সমাজ সেবক মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল আহম্মেদ,সারোয়ার আলম হানিফ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *