পৃথিবীটাকে যেমন পেয়েছো তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর’- বিপি,র এ শেষ বানীকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিপি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কাউটস প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটে ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। স্কাউটের জনক ১৮৫৭ সালের ২২ শে ফেব্রুয়ারি লন্ডনের ব্রাউন্সি দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৭ সালে মাত্র ২০ জন সদস্য নিয়ে স্কাউটের যাত্রা শুরু করে। স্কাউটরা বলের তার কৃতকর্মেই মানুষ তাকে মনে রেখেছে আর বিশ্বে এমন কোনো দেশ নাই যে, সেখানে স্কাউটের ছোঁয়া পৌঁছায়নি। আগামী সোনার বাংলা গড়ার পিছনে স্কাউটদের ভূমিকা অতুলনীয়। এ সময় উপস্থিত ছিলেন,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন,দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন,দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাইফ মিরাজ, সিহাব উর রহমান সিকদার সহ আরো অনেকে।
