আব্দুর রাহিম: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,শীতকালীন পিঠা উৎসব ও ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো. রোমান মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ঢাকা হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা.ফাতিমা নুসরাত হালিম, সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার। এ সময় পরে পিঠা মেলার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
মেলায় উদ্বোধনের পর থেকে দোকান গুলোতে ভীর ছিলো চোখে পড়ার মতো। দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা পিঠার আমেজ উপভোগ করতে এসেছেন পিঠা মেলায়। পিঠা মেলায় এসে দর্শনার্থীরা ভুয়োসি প্রংসা করেন। পিঠা মেলায় গ্রাম বাংলার পিঠা পুলির বিভিন্ন ধরনের পিঠার দোকানের সমাহার দেখা গেছে। পিঠা মেলার উদ্যক্তারা বলেন,দেশের পিঠার ঐতিহ্যকে ধরে রাখতে এসব পিঠা পুলির আয়োজন করেছেন তারা। বিগত দিনগুলোতে এই পিঠা মেলাকে ধরে রাখতে এই আয়োজন তারা প্রতিবছর অব্যাহত রাখবেন।
আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন,দোহার শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ডা.জালাল উদ্দিন,ইউপি সদস্য জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, সমাজ সেবক জাকির হোসেন, শহিদুল ইসলাম, ইসমাঈল মাদবর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ আরো অনেকে । পরে অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও মেথা তলিকা পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
