নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা জেলা ইউনিটের আয়োজনে মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩ শতাধিকের বেশি অসহায় পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে বক্তারা বলেন, আমরা শীতের সময় মানুষকে শীতবস্ত্র দিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করে থাকি যাতে করে এই তীব্র শীতের প্রকটে একটু হলেও সাধারণ মানুষের শীত নিবারণ হয়। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেস্টা করি। আমাদের এই সেবামূলক কার্যক্রমগুলো সব সময় অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ শাহাবুদ্দিন আহম্মেদ, সোলাইমান শরীফ, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, আওয়ামলীগ নেতা আবু তালেব, মেঘুলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, শহিদুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মেহেদী হাসান, ইশরাত জাহান ইশা, তামজিদ,আল রাজিব হোসেনসহ আরও অনেকে।
