আরিফুর রহমান- সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান ইছাপুরা বাজারের বটতলার সংলগ্নে ১৬ আনা খাঁটি দোকান উদ্বোধন ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফাগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল গাফফার , রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির। রাজদিয়া আদর্শ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমান , মাওলানা জহিরুল ইসলাম, মুফতি ইউনুস কালীগঞ্জী,মাওলানা হাফিজুর রহমান, মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরবর্গ।
দোকান মালিক মুফতি জাকির হোসেন আজিজী ও হাফেজ মাওলানা ওয়াসিউর রহমান জানান হযরত সালাম ব্যবসাকে হালাল করেছেন তাই আমরা ১৬ আনা খাঁটি নামে একটি দোকান উদ্বোধন করলাম। শুধু নামেই নয় নামের সাথে কাজের মিল রেখে হালাল ও ভেজাল মুক্ত পণ্য সেবা দিয়ে যাব।
আমাদের অর্গানিক পণ্য কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল,কালোজিরার তেল, নারকেল তেল, সরের তৈরি ঘি, প্রাকৃতিক চাকের মধু,নির্ভেজাল গুড়,সজনে পাতার গুড়া,লাল চিনি পাওয়া যাবে।
